ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার

    ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত জুড়ে এখন পর্যন্ত প্রায় নয় হাজার মানুষ মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়। এই মহামারি মোকাবেলায় ইতোমধ্যে ২৩ হাজার জরুরি ওষুধের ভায়াল বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। শনিবার (২২ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ সবচেয়ে বেশি গুজরাট রাজ্যে। এখানে রোগীর সংখ্যা দুই হাজার ২৮১ জন। এরপরে আছে মহারাষ্ট্র। ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস রোগীর সংখ্যা এখন ১৯৭।

    এ রোগের চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহৃত হয়। এই ওষুধের পর্যাপ্ত সরবরাহ নেই ভারতে। ঘাটতি মেটাতে দেশজুড়ে অন্তত ১১টি কোম্পানিকে এই ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে সরকার।
    ডাক্তাররা ধারণা করছেন, করোনা ঠেকাতে অপরিমিত স্টেরয়ডের ব্যবহারের ফলেই এখন ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ দেখা দিয়েছে। ডায়াবেটিস ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার করোনা রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসের সামনে বেশি অসহায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ