ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • বরিশালে আশ্রয়ন প্রকল্প নিয়ে কর্মশালা

    বরিশালে আশ্রয়ন প্রকল্প নিয়ে কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

    বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশ্রয়ন-২ এর প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৈস খান, প্রকল্প প্রকৌশলী মো. জাকিউর রহমান, উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

    এছাড়াও বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুরের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকসহ জেলা পর্যায়ের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। 

    কর্মশালায় সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রতিটা স্থানে আশ্রয় প্রকল্পের কাজ খুব ভালো হয়েছে এবং এই ধারাকে অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ