ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • হিজলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

    হিজলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের  হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের হিজলা গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে।

    সোমবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, সম্পর্কে মামাতো ভাই ও ফুফাতো বোনের মৃত্যুতে দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওইদিন রাতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

    তিনি আরও জানান, মৃত শিশুরা হলো-ওই গ্রামের মো. হারুন-অর রশিদের ছেলে মোহাম্মদ আলী (৬) ও তার (হারুন) বোনের মেয়ে পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার আব্দুল লতিফের মেয়ে লিমা আক্তার (৫)।

    জানা গেছে, লামিয়া তার মা ও বাবার সাথে নানাবাড়ি হিজলা গ্রামে বেড়াতে এসেছিল। সোমবার বিকেলে প্রচন্ড তাপদাহের মাঝে পরিবারের কাউকে না বলে নানাবাড়ির পুকুরে মামাতো ভাই মোহাম্মদ আলীর সাথে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদের স্বজনরা পুকুরের ঘাটলার সিঁড়ির নিচ থেকে অজ্ঞান অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে। তাৎক্ষনিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ