ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • ববিতে ‘ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    ববিতে ‘ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

    এসময় উপাচার্য মহোদয় বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন মানসিক চাপকে কমিয়ে দেয়। হতাশ না হয়ে জীবনকে উপভোগ করতে শিখতে হবে। জীবনে সমস্যা থাকবেই। পারস্পারিক আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে। একে আপরের প্রতি সহমর্মী ও সহনশীল হতে হবে। সমাজ পরিবর্তনে একজন চেইঞ্জ এজেন্ট হিসেবে ভূমিকা রাখতে হবে এবং সকলে একসাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর। 

    শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার।

    এছাড়াও দিনব্যাপী এ কর্মশালায় আরও আলোচনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মোঃ ফয়সাল।

    কর্মশালায় ২৪টি বিভাগের ৪৮ জন ছাত্র উপদেষ্টা ও ২৪টি বিভাগের ২জন করে শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এদিকে সন্ধ্যা ৭ টায় শেখ হাসিনা হলে অনুষ্ঠিত হবে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া এবং মূখ্য আলোচক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ