ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’ বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আসছে বরগুনায় প্রকাশ্যে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত, শহরজুড়ে
  • ২০০ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

    ২০০ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার গাবতলী উপজেলায় পাওনা ২০০ টাকা চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে আবদুস সালাম (১৯) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন।

    শুক্রবার রাতে উপজেলার বালিয়াদীঘি গ্রামে বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

    নিহত নির্মাণ শ্রমিক আবদুস সালাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামাণিকের ছেলে। সালাম ও তার বন্ধু একই গ্রামের আবুল হোসেনের ছেলে জীবন (২০) রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

    জানা যায়, কিছুদিন আগে জীবন তার বন্ধু সালামের কাছে ২০০ টাকা ধার নেন। এরপর থেকে জীবন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ফোন দিলে ধরতেন না।

    শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে সালাম ধার নেওয়া টাকা ফেরত চান। টাকা না দিলে মোবাইল ফোন কেড়ে নেওয়ার কথা বলেন। জীবন টাকা দেওয়ার কথা বলে কিছুদূর যাওয়ার পর কাছে থাকা চাকু সালামের পেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান।

    স্থানীয়রা রক্তাক্ত সালামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মারা যাওয়ার আগে সালাম স্বজনদের কাছে হত্যাকারী হিসেবে বন্ধু জীবনের নাম বলেছেন। রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জীবনকে গ্রেফতারে অভিযান চলছে।  
    এ ব্যাপারে গাবতলী থানায় হত্যা মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ