ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • হিজলায় পানিতে ডুবে ভাই-বোনের সলিল সমাধি

    হিজলায় পানিতে ডুবে ভাই-বোনের সলিল সমাধি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় পুকুরের পানিতে ডুবে মামাতো এবং ফুফাতে ভাই বোনের সলিল সমাধি ঘটেছে। 

    সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের চর হিজলা গ্রামে এই ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন- ওই গ্রামের মো. হারুন মাঝির ছেলে মোহাম্মদ আলী (৫) ও তার বোনের মেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বসাটি উলানিয়া গ্রামের লতিফ রাঢ়ীর মেয়ে নিলীমা (৪)।

    তথ্য নিশ্চিত করে ধুলখোলা ইউনিয়নের সদস্য সোহরাব হোসেন বলেন, ‘নিলিমা তার মায়ের সাথে মামা হারুন মাঝির বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নিলিমা তার মামাতো ভাই মোহাম্মদ আলীর সাথে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে তারা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

    ইউপি সদস্য বলেন, ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ