গৌরনদীতে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই যুবক গ্রেফতার

বরিশালের গৌরনদীতে এক কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই কলেজ ছাত্রী বাদি হয়ে চাচাতো ভাই ফয়সাল খান (২৮), বেল্লাল খান (২১)কে আসামি করে সোমবার সকালে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার এজাহারভ‚ক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মো. গাফ্ফার জানান, উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের ওই কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিয়ে গত ৩ জুন দিবাগত রাত ১০টার দিকে ঘরের বাইরে বের হয়। এসময় একই বাড়ির চাচাতো ভাই ফয়সাল খান ও বেল্লাল খান ওই চাচাতো বোনের স্পর্শকাতর স্থানে হাত দেয়।
এ সময় ছাত্রী ডাকচিৎকার দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিম (ওই কলেজ ছাত্রী) বাদি হয়ে অভিযুক্ত ওই দুই চাচাতো ভাইকে আসামি করে সোমবার সকালে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
পুলিশ তাৎক্ষনিক কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভ‚ক্ত আসামি ফয়সাল খান ও বেল্লাল খানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই ২ যুবককে সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গফ্ফার জানান।
এএজে