বাকেরগঞ্জে চালের বাজারে অভিযান, জরিমানা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ৮টি চালের দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মিস্টির দোকানেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য কর্মকর্তা ইমদাদুল হক এবং পুলিশের একটি দলঅভিযানে সহায়তা করেন।
অভিযান চলাকালে অতিরিক্ত চাল মজুদ ও অনুমোদিত লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় প্যাদা স্টোর থেকে ২০ হাজার টাকা, ফকির স্টোর থেকে ২০ হাজার, নির্মল স্টোর থেকে ২০ হাজার, বশির স্টোর ২০ হাজার, আফজাল স্টোর থেকে ৫ হাজার, খোকন স্টোর থেকে ৫ হাজার টাকা, ভাইভাই স্টোর থেকে ৫ হাজার এবং বিসমিল্লাহ স্টোর থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এছাড়া নোংরা পরিবেশে পঁচাবাসি খাবার বিক্রির দায়ে জয় মিষ্টি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবুজর মো. ইজাজুল হক।
এএজে