ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ

    আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর বাজারের এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

    সোমবার সকালে উজিরপুর উপজেলার মুন্সীরতাল্লুক গ্রামের বাসিন্দা নির্যাতিতা ওই নারী (২৫) অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে তার হাতে ব্যথা নিয়ে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর বাজারের পূর্ব পরিচিত জঙ্গলপট্টি গ্রামের সোহাগ ফকির নামের এক পল্লী চিকিৎসকের চেম্বারে যান। চিকিৎসা শেষে পল্লী চিকিৎসকেরা চাহিদা অনুযায়ী টাকা না থাকায় অসহায়ত্বের সুযোগে সোহাগ আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

    পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ফলে পল্লী চিকিৎসক সোহাগের ভয়ে আমি থানায় মামলা দায়ের করতে সাহস পাচ্ছিনা। তবে ধর্ষণের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পল্লী চিকিৎসক সোহাগ ফকির বলেন, অভিযোগ করা ওই ব্যক্তি তৃতীয় লিঙ্গের। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মীমাংসা করে দিবেন বলেও তিনি উল্লেখ করেন।  

    রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আমি ৫ জুন ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছি। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।  আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ