ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন

    আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের ১৪টি ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।  

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশররফ হোসাইন ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশররফ হোসাইন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের ৩য় পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়নে ৯৬টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মধ্যে ২৫টি ঘরের কাজ প্রায় শেষের পথে। 

    আগামী ৩০ জুনের মধ্যে বাকি চলমান ঘর নির্মান কাজও সম্পন্ন হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করে হয়েছে। 

    এরই মধ্যে ১ম ধাপের ও ২য় ধাপের ঘর নির্মাণ কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।  বর্তমানে উপজেলার ৫টি ইউনিয়নে ৩য় ধাপে ৯৬টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে গৈলা ইউনিয়নে ৩৩টি, বাগধা ইউনিয়নে ২৫টি, রাজিহার ইউনিয়নে ১২টি, বাকাল ইউনিয়নে ১৪টি ও রত্নপুর ইউনিয়নে ১২টিসহ মোট ৯৬টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। যা আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন শেষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।  ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ