ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • বাবুগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

    বাবুগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর জনপ্রিয় খবরের কাগজ দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ জুন)  সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

    যায়যায়দিন পত্রিকাটির বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসনের সভাপতিত্বে  কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

    বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন ও সহ সভাপতি সাইফুল রহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহম্মেদ আজাদ, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মো. আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন,  চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মো. আরিফ উদ্দিন আহমেদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,  অমৃত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, বাবুগঞ্জ থানার এসআই লোকমান, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,  বাবুগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি  মো. আক্তার হোসেন খোকা, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,  সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক এইচ এম হেলাল, সাব্বির খান, রুবেল সরদার, আল আমিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

    এসময় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য  দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ