ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • নাজিরপুরে তেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

    নাজিরপুরে তেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে এক তেল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 

    গতকাল শনিবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চলিশা গ্রামের মো. দেলোয়ার হোসেন খানের বাড়িতে ওই ডাকাতি সংঘটিত হয়। গৃহ মালিক মো. দেলোয়ার হোসেন উপজেলার শ্রীরামকাঠী বাজারের গোডাউন সংলগ্ন স্ট্যান্ডের তেল ব্যবসায়ী। 

    তিনি জানান, ওই রাতের আনুমানিক সোয়া দুইটার দিকে ঘরের পিছনে নির্মানাধীন বাথরুমের ভেন্টিলেটরের ইট সরিয়ে ডাকাত দলের এক সদস্য ঘরে ঢুকে দরজা খুলে। পরে ডাকাত দলের ৫-৬ সদস্য ঘরে ডুকে তাকে ও তার মা হাওয়া বেগমকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্নালংকার ও নগদ সাড়ে ৮ লাখ টাকা  নিয়ে যায়। 

    থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, জেলা পুলিশের কর্মকর্তারা সহ পুলিশ সরেজমিন পরিদর্শন করেছেন।  ঘটনাটিকে  ডাকাতি বলা যাবে না, এটি দস্যুতা ।  তবে বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ