ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে বরিশালে রিক্সা শোভাযাত্রা

    জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে বরিশালে রিক্সা শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তণের দাবিতে বরিশালে রিক্সা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকাল ১০টায় নগরীর শিশুপার্কের সামনে থেকে শুরু হয়ে জিলা স্কুলের মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জনসচেতনতা সৃষ্টিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় জন-আন্দোলনের (এপিএমডিডি) যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

    সমাবেশে বক্তব্য দেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবির, ক্যাব’র সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বেলা’র সমন্নয়কারী রিংকন বায়েন, রানর নির্বাহী পরিচালক রফিকুল আলম, প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, কাউন্সিলর কহিনুর বেগম, স্কোপ’র নির্বাহী পরিচালক এনায়েত হোসেন শিপলু, আরোহি’র নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, ঢাকা আহসানিয়া মিশর’র সমন্নয়কারী, মো: নাসির, রাক’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান খান, এডাব’র সমন্নয়কারী জাহাঙ্গির আলম বাবু, উন্নয়নকর্মী ইব্রাহিম হামিদ মাসুম, পরিবেশ কর্মী মশিউর রহমান বাবু প্রমুখ।

    বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ মানুষ বন্যা, খরা, তাপপ্রবাহ এবং অন্যান্য মারাত্মক জলবায়ু দুর্যোগের মুখোমুখি হচ্ছে। তাই অবিলম্বে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার জন্য সরকারের আরও সক্রিয় ভূমিকা নেয়া উচিৎ। এর অংশ হিসেবে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তণ করতে হবে। এছাড়া জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশ সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ