ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • বিএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

    বিএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০২২ -২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষরকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুন)  বিএমপির পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ স্বাক্ষরকরণ অনুষ্ঠিত হয় ।

    এসময় আগামী অর্থবছরে আরও বেগবান হয়ে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগ কাজ করবে মর্মে পুলিশ কমিশনার বিএমপি (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মো. জাকির হোসেন মজুমদার  ও উপ-পুলিশ কমিশনার ( দক্ষিন)  মো. আলী আশরাফ ভূঞা , পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এপিএ ফোকাল পয়েন্ট রাসেল পিপিএম-সেবা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএমপির উত্তর ও দক্ষিন বিভাগের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ