ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • সাংবা‌দিক অপুকে অপহরণ চেষ্টা: ট্যারা হা‌বিব গ্রেপ্তার

    সাংবা‌দিক অপুকে অপহরণ চেষ্টা: ট্যারা হা‌বিব গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশা‌লে সময় টে‌লি‌ভিশ‌নের ব‌্যু‌রো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় আরও একজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। তবে এখন পর্যন্ত অধরা র‌য়ে‌ছে মূল অ‌ভিযুক্ত জিহাদুল ইসলাম জেহাদ ও নূরে আলম। 

    শ‌নিবার গভীর রা‌তে ব‌রিশাল সদর উপ‌জেলার লাহারহাট থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ।

    গ্রেপ্তারকৃত হ‌লো, মো: হাবিব ওর‌ফে ট‌্যারা হা‌বিব। হা‌বিবই প্রথম সাংবা‌দিক অপুর পথ‌রোধ ক‌রে হামলা চালায়। এরপর অন‌্যান‌্যদের ম‌ধ্যে জিহাদুল ইসলাম জেহাদ অপু‌কে প্রাই‌ভেটকা‌রে ক‌রে অপহর‌ণের চেষ্টা ক‌রে।

    ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে হা‌বিব ওর‌ফে ট‌্যারা হা‌বিব‌কে লাহারহাট থে‌কে গ্রেপ্তার করা হয়। সাংবা‌দিক অপুর উপর হামলায় তার সম্পৃক্ততা র‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবাদ চল‌ছে, এরপর আদাল‌তে নেওয়া হ‌বে।

    উল্লেখ্য, ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে নগরীর শীতলাখোলা এলাকার মুমীতু ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের সাম‌নে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার ছয় দিন পর ৩ জনকে গ্রেপ্তা‌রে সক্ষম হয় ডিবি পুলিশ এবং সাত দিন পর ১ জন‌কে। জব্দ করা হয় অপহরণ‌চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টি। ত‌বে ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্ত জেহাদ ও নূ‌রে আলম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ