ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • গর্তে পুঁতে রাখা গৃহবধূর লাশ টেনে বের করল কুকুর

    গর্তে পুঁতে রাখা গৃহবধূর লাশ টেনে বের করল কুকুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুকুর পাড় থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক গৃহবধূর পুঁতে রাখা লাশ গর্ত থেকে টেনেহিঁচড়ে বের করল কুকুর। লোমহর্ষক এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের কুটিয়ালপাড়া গ্রামের মানুষ।

    জানা যায়, গৃহবধূ মিলি আক্তার স্থানীয় সৈয়দপুর বাজারের একটি হোটেলে কাজ করতেন। পহেলা জুন রাতে হোটেল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মিলি। এর তিন দিন পর স্থানীয় মানিক মিয়ার বাড়ির পেছনে পুকুরের কাছের একটি গর্ত থেকে কুকুরকে মরদেহ টেনে বের করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলির লাশ উদ্ধার করে।

    এদিকে এ ঘটনায় শনিবার মিলির বাবা আশাদ আলী ও স্বামী মানিক পীরগাছা থানায় যান সাধারণ ডায়েরি করতে। তবে তার আচরণে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেরিয়ে আসে স্ত্রীকে হত্যা করে গর্তে পুঁতে রাখার ঘটনা। কাকতালীয়ভাবেই সেদিনই মিলির লাশ বের করে আনে কুকুর। পরে মানিককে সঙ্গে নিয়েই ঘটনাস্থল থেকে মিলির মরদেহ উদ্ধার করে পুলিশ।

    ওসি আব্দুস শুকুর মিয়া জানান, নিখোঁজের তিন দিন নিজ বাড়ির পাশে পুকুর পাড় থেকে মিলির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মানিক মিয়ার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত মিলির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ