ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • শিশুদের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট ছিলেন বঙ্গবন্ধু : পঙ্কজ নাথ এমপি

    শিশুদের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট ছিলেন বঙ্গবন্ধু : পঙ্কজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্য উপযোগি বিশ্ব গড়ে তুলতে শিশু মেলার আয়োজন করেছে বরিশাল জেলা তথ্য অফিস। শনিবার (৪ জুন) দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ পংকজ নাথ। 

    তিনি বলেন, বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ক্রিড়ামোদি ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি বন্ধুবৎসল। শিশুরা যেন সুন্দর আগামী, সোনার বাংলাদেশে বড় হতে পারেন তার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শিশুদের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দিন।


    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা। 

    বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। এরাই দেশের নেতৃত্ব দেবেন। সে জন্য শিশুদের জাতির জনকের স্বপ্ন আজকের শিশুদের লালন করতে হবে। তাদের মুক্তিযুদ্ধের আদর্শের  শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। জাতির জনকের আদর্শ ধারন করে শিশুদের ভালো মানুষ হতে হবে। পরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, অসা¤প্রদায়িক ও মানবদরদী। তার চরিত্রের এই গুণগুলো শিশুদের মধ্যে প্রথিত করতে পারলে সুন্দর আগামী প্রজন্ম গড়ে উঠবে। তিনি আরো বলেন, জাতির পিতা স্বপ্ন দেখিয়েছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। মেলার সব শেষে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই প্রচার করা হয়।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ