দাড়িয়াল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে করা জালিয়াতি মামলা স্থগিত

বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আদালতে দায়ের করা জালিয়াতি মামলাটি স্থগিত করা হয়েছে। গত ২৬ মে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জহির উদ্দিন মামলাটি স্থগিত করেন।
বিচারক তার আদেশে উল্লেখ করেন ফৌজদারি কার্যিবধির ১৯৫ ধারার বিধানমতে প্রার্থিত এবং তর্কিত দলিলাদির বিষয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান থাকায় উক্ত মামলাটি স্থগিত করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে দাড়িয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার বরিশাল তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতেলা জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা(১৬/১৬) দায়ের করেন। তা পরবর্তীতে বাকেরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত দেওয়ানী মোকদ্দমা নং ১৫৯/২১ হিসেবে চলমান রয়েছে। উল্লিখিত মামলায় এখন পর্যন্ত কোন দলিলাদি জাল ঘোষিত হয় নাই। কিন্তু এর মধ্যেই ওই মামলার বিবাদী নরেন্দ্রনাথ পাল বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহিদুল ইসলাম হাওলাদারসহ নয়জনকে বিবাদী করে একটি জালিয়াতি মামলা দায়ের করেন। ইতোপূর্বে ওই মামলায় দাড়িয়াল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারসহ অধিকাংশ আসামি কারাভ্যন্তরে ছিলেন। কিন্তু মামলাটি গভীরভাবে পর্যালোচনা করে শহিদুল ইসলাম হাওলাদার এর আবেদনের প্রেক্ষিতে গত ২৬ মে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জহির উদ্দিন মামলাটি স্থগিত করেন।
দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। তাই আদালত ব্যাপক পযালোচনার মাধ্যমে সিআর ৪৬৯/১৯(বাকেরগঞ্জ) মামলাটি স্থগিত করেছেন। তিনি বলেন, একই বিষয় নিয়ে বরিশাল তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা(১৬/১৬ তা পরবর্তীতে বাকেরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত দেওয়ানী মোকদ্দমা নং ১৫৯/২১)চলমান রয়েছে। উল্লিখিত মামলায় এখন পর্যন্ত কোন দলিলাদি জাল ঘোষিত না হওয়ায় জালিয়াতির কোনো সুযোগ নেই।
এসএমএইচ