ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫
  • একটা সুস্থ জাতি মানে হলো সেই দেশের উন্নয়ন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    একটা সুস্থ জাতি মানে হলো সেই দেশের উন্নয়ন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় একটি সুস্থ-সবল, বলিষ্ট জাতিকে দেখতে চেয়েছিলেন। তার জেষ্ঠ্য পুত্র শেখ কামালও খেলাধুলার প্রতি খুব আগ্রহীশীল ছিলেন।

    সেজন্য তিনি তার জীবনদশায় আবহনী  ক্লাব ক্রিড়া চক্রটি গঠন করেন। আসলে একটা জাতির মেরুদন্ড সঠিক থাকে সেই দেশের মানুষের সুস্থ-সবল থাকার ওপরে। একটা সুস্থ জাতি মানে হলো সেই দেশের উন্নয়ন এবং একটা অসুস্থ জাতি হলো মানেই তারা আর উন্নয়ন করতে পারবে না। 


    শনিবার (০৪ জুন) বরিশাল নগরীর বান্দরোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট ২০১৮ সালে শুরু করা হয়। দেশের কিশোর-কিশোরীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই এ খেলার আয়োজন করা হয়েছে।


    এসময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সন্তানদের পড়াশুনার সাথে সাথে খেলাধুলার প্রতিও আগ্রহী করুন। মনে রাখবেন যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দূরে থাকে। আজ আমরা সমাজে  মাদকের প্রভাব বিস্তার পাচ্ছে, বরিশালও এ থেকে নিস্তার পায়নি। চারদিকে মাদকের ছড়াছড়ি। এজন্য ছেলে-মেয়েরা যত খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকবে, ততোই তারা মাদক থেকে দূরে থাকবে।


    প্রতিমন্ত্রী  বলেন, ফুটবলে বরিশালের ঐতিহ্য ছিলো। আজ গোটা দেশ থেকে পর্তুগাল এবং ব্রাজিলে ছেলে-মেয়েদের পাঠানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বরিশালের কেউ নেই। আমি আশা করবো ভবিষ্যতে তোমারাও যেতে পারবে, সেভাবে নিজেদের প্রস্তুত করতে হবে।

    বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিসিবি পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।


    বরিশালের ৬ টি জেলার সমন্বয়ে ৬টি বালক ও ৬টি বালিকাসহ মোট ১২টি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। খেলা ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত এ টুর্নামেন্টের খেলা চলবে। উদ্বোধনী ম্যাচে (বালক) এবং (বালিকা) বরগুনা জেলা ও ঝালকাঠি জেলার খেলা অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ