হিজলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি জামায়াত অনুসারীরা হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে হিজলা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১০ টার উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুন্না বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ খান, কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরণ, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু, হরিনাথ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃদ্ধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এইচকেআর