বাবুগঞ্জে জনশুমারি ও গৃহগণনাকারীদের প্রশিক্ষণ

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার তিনটি ভ্যানুতে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রথমধাপে মাধবপাশা ইউনিয়ন, রহমতপুর ইউনিয়ন ও কেদারপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারীদের ৪ দিন ব্যপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.আমীনুল ইসলাম ।
উপজেলা পরিষদের পুরান হল রুমে মাধবপাশা ইউনিয়নের গননাকারী ৬৩ জন,সুপারভাইজার ১০ জন, আইটি সুপারভাইজার ১ জন, কেদারপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হল রুমে গননাকারী ৪৪ জন, সুপারভাইজার ৭ জন, আইটি সুপারভাইজার ১ জন ও রহমতপুর ইউনিয়নের রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে গননাকারী ৬০ জন, সুপারভাইজার ১০ জন, আইটি সুপারভাইজার ১ জন প্রশিক্ষণ নিচ্ছেন বলে নিশ্চিত করেন বাবুগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সালাম সিকদার।
তথ্য সংগ্রহকারীদের মাঝে একটি ট্যাব, একটি ছাতা ও একটি ব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। নিয়োগকৃত জোনাল অফিসার মো. মনিরুজ্জামান, আতিকুর রহমান ও সমির চন্দ্র হালদার প্রশিক্ষন প্রদান করেছেন।
এইচকেআর