ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • শিক্ষার্থীকে পিঠিয়ে আহত করায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

    শিক্ষার্থীকে পিঠিয়ে আহত করায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিক্ষার্থী ইসমাইল।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁছগাছি শান্তিরাম মসর উদ্দিন ব্যাপারি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইসমাইল হোসেনকে পিঠিয়ে আহত করার অপরাধে মাদ্রাসর  শিক্ষক গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষক রবিউল ইসলাম রুবেলকে গ্রেপ্তার কর‍া হয়। রবিউল উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হাছেন আলীর ছেলে।

    জানা গেছে, গত ২৮ মে শিক্ষার্থী ইসমাইল শিক্ষককে না বলে মাদ্রাসা সংলগ্ন বাড়িতে বই আনতে যায়। শিক্ষার্থী বাড়ি থেকে বই নিয়ে মাদ্রাসায় ফিরে এসে  শিক্ষক তাকে বেদম মারপিঠ করে। ইসমাইল পাঁছগাছি শান্তিরাম গ্রামের ইসমোতারা বেগমের ছেলে। খবর পেয়ে আহত ইসমাইলের মা এসে তার ছেলে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।  

    বিষয়টি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান সরকার মান্নানকে জানালে তিনিও ইসমাইলের মায়ের সাথে খারাপ আচারণ করে। স্থানীয়ভাবে চিকিৎসা করার পর গতকাল বৃহস্পতিবার ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

    এনিয়ে ইসমাইলের মা ইসমোতারা বেগম থানায়  অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। 

    ইসমোতারা বেগম জানান, তার ছেলের একটি পা’য়ের হাড় ভেঙে গেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতার নিকট কোন বিচার না পেয়ে থানায় মামলা করে। 

    মাদ্রাসার প্রতিষ্ঠাা আব্দুল হান্নান সরকার মান্নান জানান, শিক্ষককে না বলে ছেলেটি মাদ্রাসা থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর রাত ১১টার সময় তাকে উদ্ধার করে, শাসন করার লক্ষে দুই একটি চর থাপ্পার দেয় মাদ্রাসার শিক্ষক। ইসমাইলের মা স্বামী পরিত্যাক্তা ইসমোতারা বেগম অসৎ উদ্দেশ্যে হাসিল করার জন্য  শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। 

    ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ