ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • ইন্দুরকানীতে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

    ইন্দুরকানীতে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবতীর বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন কচাঁ নদীর পূর্ব চর বলেশ্বর  এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, স্থানীয়রা  পূর্ব চরবলেশ্বর এলাকার কচা নদীতে বস্তাবন্দি ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার  করে থানায় নিয়ে আসা হয়। যুবতীকে সংঘবদ্ধ  ধর্ষণ করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  

    তিনি বলেন, যুবতীকে হাত পা বেধে বস্তা বন্দি করে ১০ থেকে ১২ পিচ ইট সুতলী দিয়ে বেধে নদীতে ডুবিয়ে দেয়া অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে পোশাক থাকলেও চেহারা বিকৃত হয়ে গেছে। এ বিষয়  অজ্ঞাত আসামী করে হত্যা মামলার প্রস্তুতি চলছে।  মরদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ