ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে ট্রাকের ধাক্কায় দুই মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন বাইকের সাথে থাকা আরেক আরোহী।

    ঘটনাটি ঘটেছে দিনাজপুর ফুলবাড়ি উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ।

    নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামেরে আজেয় উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৪) শিবনগর গ্রামের বুলবুল আহমেদের ছেলে তাজিম ইসলাম  (১৭) ও আহত  উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. খালিদ হোসেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিমতলা রহমানিয়া মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি চালবোঝাই ট্রাক বিপরীত দিকে থেকে দ্রুত গতিতে আসা মোটোরসাইকেল টিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটোরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে নাহিদ ও তাজিম ঘটনাস্থলেই মারা যায় । পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় খালিদকে হোসেন কে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

    ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি (ইউডি) মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ