ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি মিরন, সম্পাদক সোহাগ

     সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি মিরন, সম্পাদক সোহাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দেশ রূপান্তর’র ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরনকে সভাপতি এবং সময় সংবাদের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়। 

    শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। 

    ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন এমএম আমজাদ হোসাইন, লতিফুর রহমান জাকির, গিয়াস উদ্দিন সুমন, মোশাররফ হোসেন, গোবিন্দ সাহা, শাহিন হাফিজ, অপূর্ব অপু, মুশফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান ও তন্ময় তপু প্রমুখ। 

    সভায় সর্বসম্মতিক্রমে চলমান কমিটি বিলুপ্ত করে সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যক্রম বেগবান করতে সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইনকে আহ্বায়ক এবং মুরাদ আহমেদ, মোশারফ হোসেন, মো. মিজানুর রহমান ও রাহাত খানকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

    এই আহ্বায়ক কমিটি সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি মনোনয়ন দেয় এবং মুরাদ আহমেদ কমিটি ঘোষণা করেন।

    ঘোষিত কমিটিতে সভাপতি সাইফুর রহমান মিরন এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ ছাড়াও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার রাহাত খানকে সহ-সভাপতি, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার কাওছার হোসেন রানাকে সহ-সাধারণ সম্পাদক, ইত্তেফাকের অফিস প্রধান শাহিন হাফিজকে কোষাধ্যক্ষ এবং আঞ্চলিক দৈনিক আজকের বার্তার মোশাররফ হোসেন ও ফোকাস বাংলার স্টাফ করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমানকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। 

    এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভার শেষ পর্যায়ে নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ