ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা

    প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমিককে অন্যত্র বিয়ে করানোর জন্য পাত্রী খোঁজা শুরু করলে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী। নিহত কলেজ ছাত্রী ফারজানা আক্তার  উপজেলার নলচিড়া গ্রামের আদম আলীর মেয়ে। সে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ছিলো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে।  

    নিহতের স্বজনরা জানান, গত দুই বছর পূর্বে একই উপজেলার পশ্চিম বেজহার গ্রামের মোস্তফা সিকদারের পুত্র রাব্বি সিকদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজ ছাত্রী ফারজানার। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় কলেজ ছাত্রী ফারজানার সাথে শারিরিক সম্পর্কে লিপ্ত হয় প্রেমিক রাব্বি। 

    গত কয়েকমাস পূর্বে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে ফারজানা। সে সময় প্রেমিক রাব্বির পরিবারের সদস্যরা তােেদর (ফারজানা-রাব্বির) সামাজিকভাবে বিয়ে দেয়ার আশ্বাস দিলে তখন সে (ফারজানা) প্রেমিক রাব্বির বাড়ি ত্যাগ করে।  

    নিহতের স্বজনরা আরও জানান, বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় তার কন্যা ফারজানা। দুপুরে রাব্বির পিতার মাধ্যমে তিনি (আদম আলী) জানতে পারেন রাব্বির পশ্চিম বেজহার গ্রামের বাড়িতে গিয়েছে ফারজানা।  বিকেলে রাব্বির পরিবারের সদস্যদের অত্যাচার সইতে না পেরে প্রেমিক রাব্বির বাড়িতে বসে বিষপান করে ফারজানা। 

    পরে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে (ছাত্রী) উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার (ফারজানা) মৃত্যু হয়। 

    গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উলে­খ করেন।
            


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ