ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • মঠবাড়িয়ায় হত দরিদ্র আমেনা পেলেন ঢেউটিন ও নগদ অর্থ

    মঠবাড়িয়ায় হত দরিদ্র আমেনা পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হত দরিদ্র আমেনা বেগম (৬৮) বেগম পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঢেউটিন ও নগদ অর্থ। সোমবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বৃদ্ধা আমেনা বেগমের হাতে ১ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার একটি চেক তুলে দেন। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রহীম, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, সিপিবি স্বেচ্ছা সেবক বিদ্যুৎ সাওজাল প্রমুখ। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, সরকারের ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড তাফালবাড়িয়া গ্রামের হত দরিদ্র গৃহহীন বৃদ্ধ আমেনা বেগম কে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিক ভাবে ঘর করে থাকার জন্য এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাকে সরকারি আবাসন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বসত ঘর দেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ