ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সংবাদকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করল এএসআই

    সংবাদকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করল এএসআই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধায় এক সংবাদকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে পুলিশের এক এএসআইয়ের শাস্তি দাবি করেছেন স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। আহত সংবাদকর্মীর নাম শাকিল আহমেদ।

    সোমবার (৩০ মে) দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

    আহত শাকিল আহমেদ বলেন, দুপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলছড়ি উপজেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলছিলো। এ সময় ফুলছড়ি থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে লাঠিপেটা শুরু করে। আমি তখন ভিডিও ধারণ করছিলাম। এ কারণে কর্তব্যরত এএসআই আতাউল গণি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আমার উপর লাঠিচার্জ করেন।

    এ খবর ছড়িয়ে পড়লে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা এএসআই আতাউল গণির শাস্তি ও অপসারণের দাবিতে তাৎক্ষণিক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন।

    ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, সড়ক অবরোধ করে বিএনপি অনুষ্ঠান করছিলো। এ সময় পুলিশ সড়ক থেকে তাদের সরাতে গেলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ