ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য!
  • মঠবাড়িয়ায় ৭৫ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’ 

    মঠবাড়িয়ায় ৭৫ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’ 
    বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায় বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। 

    সোমবার (৩০ মে) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বীর নিবাস নির্মাণের স্থান,তুষখালীর আশ্রয়ন প্রকল্পের কাজ, মঠবাড়িয়া থানা ও নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মঠবাড়িয়া পৌরসভার কার্যক্রম পরিদর্শণ করেন এবং বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

    এছাড়াও তিনি মঠবাড়িয়া পৌর ও সদর ইউনিয়ন ভূমি অফিসের সেবা প্রত্যাশীদের বিশ্রামাগার “ছায়াবিথী” এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রহীম, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, হাবিুবর রহমান, শাহাদাৎ হোসেন রাজা, আব্দুল লতীফ, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায় ৭৫ বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৪ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে দুই কাঠা জমির ওপর নির্মিত প্রতিটি ভবনের আকার হবে ১৭৬৩ বর্গফুট। ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথ রুম থাকছে প্রতিটি বীর নিবাসে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ বাস্তবায়নে সরকার সারা দেশে ব্যপক উন্নয়ন মূলক কাজ করছেন। এ উন্নয়ন মূলক কাজ সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসক পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নযন মুলক কাজ অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ