ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য!
  • স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

    স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হাত-পা বেঁধে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফজলুল হক তালুকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

    ফজলুল হক তালুকদার উপজেলার হোগলপাতি গ্রামের মৃত নূর হোসেন তালুকদারের ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর নানি বাদী হয়ে শুক্রবার রাতে ফজলুল হককে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে ওই ছাত্রী ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে রাস্তায় খেলতে যায়। এ সময় ফজলুল হক তালুকদার ওই স্কুলছাত্রী ও তার ছোট বোনকে সুকৌশলে বসতঘরে ডেকে মোবাইলে ছবি দেখতে বলে। কিছু সময় পরে ছোট বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে ফজলু তালুকদার স্কুলছাত্রীর হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রীর ছোট বোন এসে বিষয়টি দেখে চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ফজলুল হককে গ্রেফতার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এর আগে ফজলুল হক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে পূর্ব বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ