ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইভিএম যারা পরিচালনা করবেন তারা নিরপেক্ষ নন: জাপা

    ইভিএম যারা পরিচালনা করবেন তারা নিরপেক্ষ নন: জাপা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘ইভিএম ভালো। কিন্তু যারা ইভিএম পরিচালনা করবেন তারা নিরপেক্ষ নন। তাই ইভিএমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইভিএমে ভোট হলে জাপা নির্বাচনে অংশ নেবে কী না তা দলীয় ফোরামে আলোচনায় ঠিক হবে।’

    শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে এসব কথা বলেছেন মুজিবুল হক চুন্নু। বিএনপি নেতাদের মতো তিনিও অভিযোগ করেছেন, উন্নয়নের নামে তিন গুণ টাকা খরচ ও লুটপাট চলছে। জাপা মহাসচিব বলেছেন, ‘তাদের দলের কাছে উন্নয়ন মানে শুধু ফ্লাইওভার-এক্সপ্রেসওয়ে নয়, উন্নয়নের মানে উপজেলা পর্যায়ে ভালো হাসপাতাল। যেখানে হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ বিনা খরচে সুচিকিৎসা পাবেন।’

    ধর্ম ব্যবসায়ী আখ্যা দিয়ে ওয়াজের বক্তাদের তালিকা তৈরির নিন্দা করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে যারা দুদকে অভিযোগ করেছেন তাদের আয় ব্যয় ও সম্পদের হিসাব অনুসন্ধান করতে হবে। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। তার অনুসন্ধান হচ্ছে না কেনো?’

    ওয়ার্ড জাপার সভাপতি নজরুল ইসলাম মকুলের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু, জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ আলমগীর সিকদার লোটন প্রমুখ। সম্মেলনে নজরুল ইসলাম মুকুলকে সভাপতি ও ইঞ্জিনিয়ার কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৩৩ নম্বর ওয়ার্ড জাপার কমিটি ঘোষণা করা কমিটি ঘোষণা করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ