ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

    বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে দাবি করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে মির্জা ফখরুল সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলছেন। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

    তিনি বলেন, ২১০০ সালকে লক্ষ্য রেখে বর্তমান সরকার একটি ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে এবং এই ডেল্টা প্ল্যানের কাজও শুরু হয়েছে। এ ডেল্টা প্ল্যানের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পও আছে।

    শনিবার দুপুরে লালমনিরহাট আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি শুরু করে দিয়েছে। বিএনপি আবারও অগ্নি সংযোগ ও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে দিয়েছে। বিএনপির নৈরাজ্য দমন করতে সরকার যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।

    তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালের মাঝামাঝি থেকে বিএনপি নেতারা আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে চলেছেন। কিন্তু, তাতে কোনো লাভ হচ্ছে না। আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজাতে গিয়ে এখন বিএনপির বিদায় ঘণ্টা চূড়ান্ত পর্যায়ে বেজে উঠেছে।

    বিএনপির নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ