ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • হাতীবান্ধায় ধানক্ষেতে অজগর সাপ  আটক

    হাতীবান্ধায় ধানক্ষেতে অজগর সাপ  আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধায় ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। সাপটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ সেখানে ভিড় করছে।

    শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় কয়েক জন কৃষক মিলে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে আটক করেন। পরে স্থানীয়রা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন। আট ফুট লম্বা অজগরটির ওজন ৮-১০ কেজি হবে।

    হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।

    স্থানীয় নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, সাপটি নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে প্রাণিসম্পদ অফিসার ও পুলিশ পাঠানো হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ