ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মেহেন্দিগঞ্জ পৌরসভার জেলে কার্ডের চাল পাচারকালে যুবক ধরা

    মেহেন্দিগঞ্জ পৌরসভার জেলে কার্ডের চাল পাচারকালে যুবক ধরা
    ছবি: মেহেন্দিগঞ্জে জব্দকৃত চাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা থেকে অবৈধভাবে জেলে কার্ডের ৩৫০ কেজি চাল পাচার করার সময় ফয়েজ নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

    পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পৌরসভার দায়িত্বরত ট্যাগ অফিসার পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ইলিয়াস হোসেনকে ঘটনাস্থলে পাঠান। ট্যাগ অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে যেসব জেলেদের চাল বলা হয়েছে সেই জেলেরা উপস্থিত হয়ে চালের ব্যাপারে কিছুই জানেনা বলে জানান।

    এসময় পৌর সচিব নজরুল ইসলাম জানান, জেলে কার্ডের চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এবিষয়ে ট্যাগ অফিসার মোঃ ইলিয়াস হোসেন জানান, চালের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, ট্যাগ অফিসার মোঃ ইলিয়াস ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কেউ অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ