ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ

    প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েক দিন ধরে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৮ মে) সকাল ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা।

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থল প্রেসক্লাব ও আশেপাশের এলাকায় কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।

    এই বিক্ষোভ সমাবেশে যুবদলের নবনির্বাচিত সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে ও সামনের সড়কে যুবদল নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল অন্য দিনের তুলনায় কম রয়েছে।

    এদিকে যুবদলের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    উল্লেখ্য, গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। ওই হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর একদিন পর বিএনপির সহযোগী সংগঠন যুবদল এই সমাবেশের আয়োজন করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ