ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • রূপাতলীতে ৮৫ পিস ইয়াবাসহ শাকিল আটক

    রূপাতলীতে ৮৫ পিস ইয়াবাসহ শাকিল আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ৮’র সদস্যরা।

    বুধবার বিকেল ৪ টার দিকে রূপাতলী গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের সামনে  থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন, রূপাতলী এলাকার বাসিন্দা এনামুল হক বিপ্লবের ছেলে শাকিল হোসেন ওরফে সজল (২৫)। 

    বৃহস্পতিবার দুপুরে বরিশাল র‌্যাব সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় পাঠানো তথ্য নিশ্চিত হওয়া গেছে । র‌্যাব জানায়,  রূপাতলী গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের সামনে ইয়াবা বিকিকিনি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায় । 

     এসময় তাকে আটক করে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮- সিপিএসসি'র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ