ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • প্রথম হিন্দি সাহিত্যে বুকার পেলেন ভারতীয় লেখক গীতাঞ্জলি

    প্রথম হিন্দি সাহিত্যে বুকার পেলেন ভারতীয় লেখক গীতাঞ্জলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী। এই প্রথম হিন্দি সাহিত্যের কোনো উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল।

    বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

    হিন্দি ভাষায় লেখা ‘রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টুম্ব অব স্যান্ড’-এর জন্য এই পুরস্কার পেলেন গীতাঞ্জলি শ্রী।
    উপন্যাসটির প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ৮০ বছর বয়সী এক নারী। 

    উপন্যাসটি হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন যুক্তরাষ্ট্রের অনুবাদক ডেইজি রকওয়েল। বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের এই অর্থ লেখক গীতাঞ্জলি শ্রী ও অনুবাদক ডেইজি রকওয়েলের মধ্যে ভাগাভাগি হবে।

    হিন্দিতে লেখা ‘রেত সমাধি’ ২০১৮ সালে প্রকাশিত হয়। পরে উপন্যাসটির ইংরেজি অনুবাদ ‘টুম্ব অব স্যান্ড’ যুক্তরাজ্যে প্রকাশিত হয়। এটি যুক্তরাজ্য থেকে প্রকাশিত গীতাঞ্জলি শ্রীর প্রথম বই।

    গতকাল বৃহস্পতিবার লন্ডনে তার হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।

    গীতাঞ্জলি শ্রীর জন্ম ভারতের উত্তর প্রদেশে। ৬৪ বছর বয়সী এই ভারতীয় লেখকের তিনটি উপন্যাস রয়েছে। ইংরেজি, ফরাসি, জার্মান, কোরীয় ছাড়াও একাধিক ভাষায় তার লেখার অনুবাদ হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ