ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কুসিক নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

    কুসিক নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন।

    আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

    রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।

    কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ