ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা

    পোর্ট রোড মাছের বাজারে নেই সামুদ্রিক মাছ 

    পোর্ট রোড মাছের বাজারে নেই সামুদ্রিক মাছ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে কোন সামুদ্রিক মাছ নেই। সামুদ্রিক মাছ না থাকায় এর প্রভাব পড়েছে নদী-খাল বিল-জলাশয় থেকে আহরিত দেশীয় মাছে। 

    বৃহস্পতিবার সকালে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরন কেন্দ্রে গিয়ে দেখা গেছে বাজারে তেমন কোন সামুদ্রিক মাছ নেই। নদী-খাল-বিল-জলাশয়ের দেশীয় প্রজাতীর মাছের দামও চড়া।  

    মৎস্য শ্রমিকরা বলছেন, নদী এবং সাগরের মাছ কেনা বেচা করে বরিশালের পোর্ট রোডের দুই হাজার শ্রমিক জীবন জীবিকা চালিয়ে আসছে। সরকার সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ করেছে। 

    এ কারনে মাছের আহরন কমে গেছে। এতে শ্রমিকদের আয় রোজগারও কমে গেছে। এ অবস্থায় পবিার-পরিজন নিয়ে বাঁচতে সরকারী সহায়তা দাবী করেছেন তারা। 

     জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে। 

    মৎস্য আড়ত এবং পল্লীতে পোস্টার সাটানো হয়েছে। জনসচেতনতা সৃস্টি করা হয়েছে। এই সময়ে জেলেদের সাগরে যাওয়া বন্ধ করতে টাস্কফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ নিয়মের ব্যতয় ঘটালে তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকাকালীন বরিশাল জেলার ১ হাজার ৮শ’ ২১ জন মৎস্য শ্রমিকের জন্য বিশেষ ভিজিএফ (চাল) বরাদ্দ হয়েছে। দ্রত সময়ের মধ্যে তাদের কাছে চাল পৌঁছে দেয়ার কথা বলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ