ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ৬ কেজি গাঁজা উদ্ধার

    শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম মোল্লা দুই সহযোগীসহ কারাগারে

    শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম মোল্লা দুই সহযোগীসহ কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের চরবাড়িয়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বুধবার (১৯ মে) বুধবার রাত ৮ টার দিকে চরবাড়িয়া ইউনিয়নের লামচরি পোটকারচর আয়রন ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

    আটকৃতরা হলো, বৌবাজার পলাশপুরের নূর হোসেন হাওলাদারের ছেলে উজ্জল (৩২), চরমোনাই ঘিলাতলির আবু জাফরের ছেলে জাকির হোসেন (৪৬) ও নগরীর গিলাতলী নদীর পাড় এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে  কালাম মোল্লা (৫৫)। 

    এদিকে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আসামীদের কারাগারে প্রেরনের নির্দেশ দেয়া হয়। নগরীর কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লামছড়ির আয়রন ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। 

    জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। কালামের বিরুদ্ধে গণধর্ষন এবং মাদকসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক লোকমান হোসেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ