ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বরিশালে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বছর পূর্তি উদযাপন

    বরিশালে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বছর পূর্তি উদযাপন
    বরিশালে কেক কেটে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বছর পূর্তি উদ্যাপন করা হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি টেলিভিশন “চ্যানেল টোয়েন্টিফোর” দশ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে বরিশাল অফিসের এক আরম্বর আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ ও বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সুমন ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুব্রত বিশ্বাস দাস।

    জ্যেষ্ঠ সাংবাদিক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধকালিন রনাঙ্গনের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহ-সভাপতি ও “চ্যানেল টোয়েন্টিফোর” এর প্রতিষ্ঠাকালিন বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান প্রমুখ। এছাড়াও বরিশালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে চ্যানেল টোয়েন্টিফোর এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন চ্যানেলটির বরিশাল ব্যুরো প্রধান মো. কাওসার হোসেন রানা। পরে অতিথিবৃন্দ চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য দেন। তাছাড়া অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলের ব্যুরো প্রধান কাওসার হোসেন রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পৃথক তিনটি কেক কেটে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বছর পূর্তি উদ্যাপন করা হয়।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ