ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নৌকার বিদ্রোহীদের ডেকেছে আওয়ামী লীগ

    নৌকার বিদ্রোহীদের ডেকেছে আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরানকে ডেকেছে আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান এবং তার বোন ও ২০১৭ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ফোন করে আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আসতে বলেছেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    মাসুদ পারভেজ খান ইমরানের বাবা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজাল খান ও তার বোন আঞ্জুম সুলতানা সীমা ২০১২ ও ২০১৭ সালে দলের মনোনয়ন পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন। দুইবারই বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে তারা পরাজিত হন। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

    আগামী ১৫ জুন কুসিক নির্বাচন। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের ভেতরকার দীর্ঘ দিনের গৃহদাহ নতুন করে উস্কে উঠছে। স্থানীয় নেতাকর্মী অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ অবস্থায় প্রার্থীর বিষয়টি সমাধানের জন্য মাসুদ পারভেজ খান ইমরানকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। 

    এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, জনমানুষের দল। অনেকের চাওয়া পাওয়া থাকতে পারে, প্রার্থী হতে পারেন, তবে দিন শেষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে মাসুদ পারভেজ খান ইমরান এবং আঞ্জুম সুলতানা সীমাকে আজ ডাকা হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ