ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • দুর্নীতির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : রাঙ্গা

    দুর্নীতির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : রাঙ্গা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের বিভিন্ন দপ্তরে সর্বগ্রাসী দুর্নীতি চলছে। দুর্নীতির কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষ সরকারের কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এটা সরকারকে বুঝতে হবে।

    সোমবার (২৩ মে) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।  

    সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, আগামী নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসন ফিরিয়ে আনতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেখানে কমিটি নেই, সেখানে কমিটি করতে হবে। এখন যারা ভালো কাজ করবেন। আগামীতে তারাই কমিটিতে ভালো জায়গায় থাকবেন। নির্বাচনের সময় মনোনয়ন পাবেন।

    এ সময় তিনি দলের জন্য নিবেদিত কর্মী ও সংগঠকদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন। একইসঙ্গে যারা দলের জন্য কাজ করতে পারবেন না, তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

    সভায় আরও বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মো. শফি, যুগ্ম সম্পাদক রুহুল আমিন লিটন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজলী বেগম, সদস্য সচিব মাসুদার রহমান মিলন প্রমুখ।

    সভায় জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা ছাড়াও আট উপজেলা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ