ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

    ঝালকাঠিতে মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরের কালিবাড়ি বারচালা নাট মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন। পরে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। 

    এ সময় আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িকতায় বিশ্বাসীদের মন্ত্রী বানিয়েছেন। ওই সময় দেশে জঙ্গি ও মৌলবাদের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যার ধর্ম সে পালন করবে, নির্ভয়ে। আমরা জঙ্গিবাদ নির্মুল করতে পেরেছি। আমরা সবাই মিলে মিশে দেশের স্বার্থে কাজ করবো। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যডাভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে।

    কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপুল চন্দ্র চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা ও কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার নাথ ভানু। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা গৌর নিতাই সাহা, চিত্তরঞ্জন দত্ত, দুলাল সাহা ও মানিক রায়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ