ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠি সদরের ফাইনাল

    বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কেওড়া দল

    বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কেওড়া দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলা পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 

    ফাইনাল খেলায় অংশ নেয় সদর উপজেলার কেওড়া ও শেখেরহাট ইউনিয়ন দল। ১-০ গোলে কেওড়া ইউনিয়ন দল শেখেরহাট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

    চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন সংসদ সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকারসহ জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টে ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নের টিম অংশ নেয়। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ