ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে উত্তাল বরিশাল 

    সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে উত্তাল বরিশাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জানিয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে পৃথক এ কর্মসূচি পালন করা হয়। 

    এর মধ্যে বুধবার (১৯মে) সকাল সাড়ে নয়টায় বরিশাল সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করে। সভাপতি খন্দকার মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সচেতন নাগরীক কমিটি সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস, সম্পাদক মিথুন সাহা, প্রথম আলো বরিশাল প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন,বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি শুশান্ত ঘোষ। 

    এদিকে সকাল সাড়ে দশটায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতি এ্যাড,মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও কার্যকরী পরিষদ সদস্য এ্যাড নজরুল ইসলাম চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নুরল আলম ফরিদ,এম আমজাদ হোসাইন ,সৈয়দ দুলাল,পুলক চ্যাটার্জি প্রমুখ। 

    এসময় প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। এছাড়া একই স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব। সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কলমিষ্ট সাংবাদিক আলম রায়হান,৭১ টিভি বরিশাল প্রতিনিধি বিধান সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

    অপরদিকে মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশন। সভাপতি আনিসুর রহমানের সভাপতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আখতার ফার”ক শাহিন প্রমুখ। অপরদিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। বাম গণতান্ত্রিক জোট সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

    এদিকে বরিশাল ফটো সাংবাদিক পরিষদ সড়কের উপর বসে ক্যামেরা রেখে বিক্ষোভ করলে প্রেস ক্লাব সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের অনুরোধে তারা সড়ক অবমুক্ত করে দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ