ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না : শাজাহান খান

    বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না : শাজাহান খান
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বলেছিলেন- কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে। আমি বলি- খালেদা জিয়াসহ বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। আপনারা ওঠলে সেতু ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা আওয়ামী লীগের প্রতীক। নৌকা ছাড়া উপায় নেই।’

    আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলানায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। সাবেক এই নৌপরিবহনমন্ত্রী বিএনপির উদ্দেশে আরও বলেন, ‘নির্বাচনই একমাত্র পথ যার মধ্যদিয়ে ক্ষমতার রদবদল হতে পারে। সেখানে আপনি বিজয় লাভ করলে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে। আওয়ামী লীগ বিজয়ী হলে আবারও ক্ষমতায় আসবে।’

    শাজাহান খান বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। ক্ষমতার পালাবদল হয়েছে এ বাংলাদেশে। নির্বাচনের মধ্যদিয়ে হয়েছে। ভিন্ন পথে ক্ষমতা দখল করা হয়েছে। আবার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতা পরিবর্তন হয়েছে। এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের মধ্যদিয়ে যে সাংবিধানিক বিধান রয়েছে সেই বিধানের মধ্যদিয়ে ক্ষমতায় যেতে হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ