ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় মটর সাইকেল চালককে হাতুড়ি পেটা

    মঠবাড়িয়ায় মটর সাইকেল চালককে হাতুড়ি পেটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালক ইউসুফ হাওলাদার (৩৫) নামে এক যুবককে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। 

    আহত ইউসুফ হাওলাদারের ভাই ইউনুস বাদি হয়ে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় প্রতিবেশী রফিকুল মাতুব্বরকে প্রধান আসামী করে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে  এ মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাশবুনিয়া গ্রামের মৃত. মজিদ মাতুব্বরের পুত্র এমাদুল মাতুব্বরের সাথে মটরসাইকেল চালক ইউসুফ হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

    সম্প্রতি এ বিরোধ নিয়ে স্থানীয় ঝাউতলা বাজারে দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। সোমবার রাতে মটর সাইকেল চালক ইউসুফ বাড়ি ফেরার পথে স্থানীয় রুস্তুম মাতুব্বরের বাড়ির সামনের সড়কে কালভার্টের ওপর গতিরোধ করে হাতুরি দিয়ে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায় হামলা কারিরা। 

    এসময় তার সাথে থাকা জমির টাকা লুটে নেয় এবং ব্যবহৃত মটর সাইকেলটি ভেঙে খালে ফেলে দেয়। পরে স্বজনরা আহত ইউসুফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

    ইউসুফ বাশবুনিয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের পুত্র। মঠবাড়িয়া থানা ওসি মুহাঃ নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ