ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নাইজেরিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

    নাইজেরিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো রাজ্যের এক বাজারের কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি ভবনধ্বস হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ৯ জন।
    আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে।

    নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ জানান, একটি ওয়েল্ডিংয়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ভবন ধ্বসে পড়ে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের স্থান থেকে কাছাকাছি অবস্থিত একটি স্কুলের অভিভাবকরা দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সন্তানের খোঁজ নিতে ছুটে গেছেন সেখানে। তবে দুর্ঘটনায় কোনও স্কুল শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ