ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • রাজাপুরে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন 

    রাজাপুরে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে জীবনদাসকাঠি এনএএস দাখিল মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অভিভাবক ও এলাকাবাসী। 

    বুধবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ  অংশ নেয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সোহাগ হোসেন, সোহাগ খান, স্বপন হাওলাদার, তৈয়ব আলী খান, সালাম হাওলাদার, শাহিনা বেগম ও স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন।  

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় শিক্ষার্থীরা ভর্তি হতে গেলে তা নিচ্ছে না সুপার মো. শাহ জালাল সিকদার। সুপার শাহ জালাল ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিলে মাদ্রাসার বিভিন্ন নিয়োগে ঘুষ বাণিজ্য চালাচ্ছেন। 

    তাদের নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদ করলে স্থানীয়দের মিথ্যা মামলায় জড়ানো হয়। ফলে মাদ্রাসাটি ধ্বংসের পথে যাচ্ছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যায়। বক্তারা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত মাদ্রাসা সভাপতি ও সুপারের অপসারণ ও বিচারের দাবি জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ